বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বেনজীরের কাছে বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে: ফারুকী

প্রতিবেদকের নাম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গ্রেপ্তারের খবরে নেটদুনিয়া সরগরম। নেটিজেনরা নানা মন্তব্য করে যাচ্ছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

আজ রোববার (১৪ জুন) ফারুকী লিখেছেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজির দুবাইতে গ্রেপ্তার। ভিকটিম পরিবারগুলো এবং গোটা বাংলাদেশের জন্য এটা বড় খবর।’

তিনি আরও লিখেছেন, ‘এখন অপেক্ষা বিচার পাওয়ার। ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ বিচার। শুধু জুলাই গণহত্যা না, ষোলো বছরের অপকর্মের বিচার!’

সবশেষে এই নির্মাতা লিখেছেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তার কাছ থেকেই। ক্রাইম থ্রিলার যারা বানাতে চান তারা চোখ রাখতে পারেন!’

এদিকে, আজ রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের একটি সূত্র বেনজীরের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীরকে আটক করা হয়েছে। গত ১২ জুন বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে ইন্টারপোল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা