শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যুক্তরাষ্ট্রে ‘আন্ধার জয়’ নিয়ে হৃদি হক

প্রতিবেদকের নাম

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী-নির্দেশক হৃদি হক। দূরদেশে গিয়েও নাটক থেকে দূরে নেই তিনি। মঞ্চের জন্য ‘আন্ধার জয়’ নামের একটি নাটক নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে। চলতি বছর সেখানে নাটকটির সফল মঞ্চায়ন করা হয়েছে। হৃদি হক বলেন, ‘আন্ধার জয়’ নাটকটি নির্দেশনা দিয়ে এখানে অনেক প্রশংসা পেয়েছি। যাঁরা নাটকটি দেখেছেন, তাঁদের মধ্যে বেশির ভাগই বিদেশি দর্শক। তাঁরা প্রচণ্ড প্রশংসা করেছেন। নাটকটি করার পর মনে হয়েছে, পরিশ্রম সার্থক হয়েছে। ‘বিভিন্ন দেশের ৫০ জন নাট্যকর্মী নিয়ে নাটকটি করেছি। অনেক বড় একটি দল নিয়ে কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তারপরও সফলভাবে কাজটি করতে পেরেছি। মহড়া করতে হয়েছে। মাসের পর মাস কর্মশালা করেছি।’
তিনি বলেন, আন্ধার জয় নাটকটি আমেরিকার অন্যান্য স্টেটেও মঞ্চস্থ করার ইচ্ছে আছে।
বড় কথা হচ্ছে, এখানেও থিয়েটার চর্চা করতে চাই। ভালোবাসা থেকেই করতে চাই। শিল্পী পরিবারের সন্তান হৃদি হক। তাঁর বাবা নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হক এবং মা লাকী ইনাম। মঞ্চনাটকের সঙ্গে তাঁর পথচলা শুরু ছোটবেলায়। বড় হয়েও মঞ্চনাটকেই বেশি সরব তিনি। পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন। পরিচালনা করেছেন একটি চলচ্চিত্র। এখন যুক্তরাষ্ট্রে বসেও মঞ্চনাটকে নির্দেশনা দিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা