শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাইকেলের গান গাইতে গিয়ে কণ্ঠ হারান জাফর

প্রতিবেদকের নাম

মাইকেল জ্যাকসনের গান গাইতে গিয়ে সাময়িকভাবে কণ্ঠ হারিয়েছিলেন তার ভাতিজা জাফর জ্যাকসন। ‘মাইকেল’ সিনেমায় প্রয়াত পপসম্রাটের চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার গানও গেয়েছেন জাফর। তবে ১৯৭৯ সালের জনপ্রিয় গান ‘ডোন্ট স্টপ ’টিল ইউ গেট এনাফ’ গাইতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাকে। 

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা জানান ৩০ বছর বয়সী জাফর। তিনি বলেন, গানটির দৃশ্য ধারণের সময় কুইন্সি জোনস ও সাউন্ড ইঞ্জিনিয়ার ব্রুস সুইডিয়েনের সঙ্গে রেকর্ডিং স্টুডিওতে ছিলেন তিনি। পুরো গানটি ফ্যালসেটো কণ্ঠে গাওয়ার পরদিনই তার কণ্ঠস্বর হারিয়ে যায়। শুধু ওই একটি দৃশ্যের শুটিংয়ের কারণেই এমন হয়েছিল বলে জানান অভিনেতা।

জাফর বলেন, ‘এত উঁচু স্বরে গানটি গাওয়া আমার কণ্ঠের জন্য বেশ কঠিন ছিল। তবে ওই দৃশ্যে মাইকেলের গায়কির সঙ্গে তাল মেলানোর চেষ্টা করাটা দারুণ অভিজ্ঞতা ছিল। বিশেষ করে গানটি ছিল তার নিজের লেখা এবং শুরুর দিকের পছন্দের গানগুলোর একটি।’

জাফর বলেন,“কুইন্সি জোন্স ও সাউন্ড ইঞ্জিনিয়ার ব্রুস সুইডিয়েনের সঙ্গে রেকর্ডিং স্টুডিওতে ‘ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’ গানের দৃশ্য ধারণের কথা মনে আছে। সেদিন পুরো গানটি ফ্যালসেটো কণ্ঠে গেয়েছিলাম। কিন্তু পরদিন ঘুম থেকে উঠে দেখি, আমার কণ্ঠস্বর আর নেই। শুধু ওই একটি দৃশ্যের শুটিং করতেই এমনটা হয়েছিল।”

গানটির রেকর্ডিংয়ের অভিজ্ঞতা থেকে জাফর বুঝতে পেরেছেন, একটি গান তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়। মাইকেলের মূল কণ্ঠের সঙ্গে নিজের গাওয়া অংশ মিলিয়ে গানটি তৈরি করা হয়েছে। জাফরের কথায়, ‘গানটি নতুন করে গাইতে গিয়ে বুঝেছি, একটি গান তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়। আমরা যখন কোনো গান শুনি, তখন সেটি তৈরি করার পেছনের শ্রমটা আসলে উপলব্ধি করতে পারি না।’

অ্যান্টনি ফুকোয়া পরিচালিত এবং জন লোগান রচিত ‘মাইকেল’ সিনেমায় পপসম্রাটের জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। ১৯৬৯ সালে জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে মোটাউন রেকর্ডসে চুক্তিবদ্ধ হওয়া থেকে শুরু করে বিশ্বসংগীতের শীর্ষ তারকা হয়ে ওঠার গল্প রয়েছে এতে। তাই শুধু মাইকেলের গান চর্চাই নয়; তার জীবনের বিভিন্ন সময়ের চরিত্র ফুটিয়ে তুলতে বিস্তারিত পড়াশোনাও করেছেন জাফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা