শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ পদ্মায় মাছ ধরার সময় বিএসএফের বুলেটে একজন আহত, আরেকজন নিখোঁজ ইরানের ‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করেছে’ যুক্তরাষ্ট্র-ইসরায়েল তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব গাজীপুরে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় স্বামীসহ দুজনের জামিন নামঞ্জুর সংরক্ষিত নারী আসনে দল মূল্যায়ন করবে প্রত্যাশা মেহেরুন্নেসার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাক্ষাৎ জলবায়ু ও উন্নয়ন অগ্রাধিকারে সমর্থন ইউএনডিপির
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টারসে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের

স্পোর্টম ডেস্ক

মাত্র ১১৫ রান করেও বোলারদের কল্যাণে শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছির দুর্দান্ত। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা। মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা