রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির

প্রতিবেদকের নাম

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই থাকে তুঙ্গে। তবে এবারের জন্মদিনের উদযাপন শুরু হয়েছে ঘরোয়া আয়োজন আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে। দুই সন্তানকে পাশে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরীমণি।
ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউন পরে হাসিমুখে কেক কাটছেন তিনি। এ সময় তার পাশে ছিল দুই সন্তান- ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে মাকে আদর ও চুমুতে ভরিয়ে দেয় দুই সন্তান, যা পুরো আয়োজনকে আরও আবেগময় করে তোলে।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা পরীমণির জীবনে এখন দুই সন্তানই যেন সবচেয়ে বড় আনন্দ ও ভালোবাসার জায়গা। সন্তানদের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তগুলোতেই ধরা পড়েছে তার মাতৃত্বের সুন্দর এক রূপ।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। ভালোবাসা আর শুভকামনায় ভরে ওঠে তার পোস্টের মন্তব্যের ঘর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা