সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঘর করা হলো না কুয়েত প্রবাসী গৌরাঙ্গের, ফিরল নিথর দেহ সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বাস মালিকরা হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০ হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু জানালেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল বললেন আবু হানিফ ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

প্রতিবেদকের নাম

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে এক যুদ্ধে দুই সৈন্য নিহত এবং একজন অফিসার আহত হয়েছেন। রোববার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রথম নিহত ব্যক্তিসার্জেন্ট মাহের খাত্তার, বয়স ৩৮ বছর। তিনি ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।

দ্বিতীয় নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে, কিন্তু তার নাম এখনও প্রকাশ করা হয়নি। এছাড়াও একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

দক্ষিণ লেবাননের এই ঘটনার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, শনিবার রাতে দক্ষিণ লেবাননের একটি স্থানে বিকল হয়ে পড়া একটি যানবাহন উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছিল।

সেই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে দুইজন সেনা নিহত এবং আরেকজন আহত হন। ঘটনার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা