বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

১৮ বছর পর ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

প্রতিবেদকের নাম

পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান, তার মধ্যে অন্যতম- ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। আজ থেকে দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত এই গান ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও। পহেলা বৈশাখ এলেই নতুন প্রাণ নিয়ে যেন গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। বাজতে থাকে বড় বড় আয়োজনে। এবার নতুন আয়োজনে গানটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা গানচিল।

গানের মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন নতুন সংগীতেও যুক্ত রয়েছেন। নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিওচিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানান তিনি।

ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটি কতটা শ্রোতাপ্রিয়- তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’

নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমনও। তার সঙ্গে রয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ’ ফিটে ইতিমধ্যে নতুন গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। আর তা নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পহেলা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। গানটি তাই নতুন আয়োজনে আমরা প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি, নতুন প্রজন্মের জেন-জি শ্রোতা-দর্শকের কাছেও গানটি নতুন করে পৌঁছাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা