বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অস্ট্রেলিয়ায় যাচ্ছে ‘বনলতা সেন’

প্রতিবেদকের নাম

দেশের গণ্ডি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে ‘বনলতা সেন’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির তিন সপ্তাহ পর প্রবাসী দর্শকদের জন্য এই সুখবর। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘দেশে “বনলতা সেন” যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে ছবিটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার প্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই কাজটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যাক।’

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে এর প্রদর্শনী চলছে।

এই সিনেমায় ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খাইরুল বাশারকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা