মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আপনি সুন্দর: বলিউড অভিনেত্রীকে চাহাল

প্রতিবেদকের নাম

ধূমপান করে সিগারেট রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতীয় ক্রিকেটার যুজভেন্দ্র চাহালের বিরুদ্ধে। এই সমালোচনার কিছুদিন পর আবারও নতুন বিতর্কে জড়ালেন চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই লেগ-স্পিনার।

যদিও মাঠের পারফরম্যান্সে তিনি ভালো ফর্মে আছেন—এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। তবে মাঠের বাইরে তার ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে।

সম্প্রতি অভিনেত্রী ও মডেল তানিয়া চ্যাটার্জি দাবি করেছেন, চাহাল তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তানিয়াকে পাপারাজ্জিদের সামনে নিজের ইনবক্স দেখাতে দেখা যায়।

তিনি অভিযোগ করেন, চাহাল তার একটি স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন—‘আপনি সুন্দর’।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে চাহালের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনাম হওয়ায়।

এর আগে চলতি সপ্তাহে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে চাহালের মতো দেখতে একজন ব্যক্তিকে গাড়ি চালানোর সময় সিগারেট খেতে এবং পরে রাস্তায় ফেলে দিতে দেখা যায়। ওই ঘটনায়ও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

২০২৫ সালে চাহাল তার স্ত্রী, কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এরপর তাকে আরজে মাহভাশের সঙ্গে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় নতুন সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। পরে অবশ্য তারা সামাজিক মাধ্যমে একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দেন।

আইপিএল ২০২৫ মৌসুমে চাহাল ভালো পারফরম্যান্স করেন, যেখানে পাঞ্জাব কিংস ফাইনালে রানার্সআপ হয়। তিনি জানিয়েছেন, তিনি শুধু শিরোপা জিততেই নয়, বরং আরও আত্মবিশ্বাস ও উন্নত ফিটনেস নিয়ে মৌসুম শুরু করতে চান।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন এবং এখন নিজেকে আরও সক্রিয় রাখতে চান। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জন্য ভালো উদাহরণ হতে চান বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা