সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

প্রতিবেদকের নাম

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।আজ রোববার মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা উপ-সহকারী পরিচালক জাকির হোসেন আদালতে সাক্ষ্য দেন।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। তিনি ছিলেন মামলার সর্বশেষ সাক্ষী। আদালড এ সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর সিয়ামের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা শেষ করেন। এরপর আদালত আগামী ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেন।

এদিন সাক্ষ্যের পর আসামি সিয়ামের জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী। আর দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধীতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

মামলাটিতে ১১ জন সাক্ষীর মধ্যে আদালত সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। এদিন শুনানিকালে সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

এর আগে সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলা তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা