রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আর আর ইম্পেরিয়ালের ‘ন্যাশনাল পার্টনারস মিট ২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

“আগামীকে গড়ি একসাথে” প্রতিপাদ্য নিয়ে আর আর ক্যাবল ও আর আর শ্রমিকের মূল প্রতিষ্ঠান আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের আয়োজন ‘ন্যাশনাল পার্টনারস মিট ২০২৬’ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী ছড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সুদৃঢ় করা এবং কোম্পানির ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকনির্দেশনা তুলে ধরতে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. হারেস আহমেদ, পরিচালক ও সিইও মাহবুব হোসেন মিরদাহ, পরিচালক এ. এন. এম. মনজুর মুরশেদ, আহমেদ আশফাকুর রহমান, এ. এম. এহসানুল বারী, রাগিব হাসান এবং আহমেদ তাহমিদুর রহমানসহ অন্যান্যঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য সেরা জোনাল ও ন্যাশনাল পার্টনারদের সম্মানিত করা হয়। এতে সিইও মাহবুব হোসেন মিরদাহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ার ওপর জোর দেন। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক এম. হারেস আহমেদ আন্তর্জাতিক মানসম্পন্ন ও নতুন প্রযুক্তির পাওয়ার ক্যাবলসহ বৈচিত্র্যময় ইলেকট্রিক্যাল পণ্য বাজারে নিয়ে আসার কথা জানান, যা আবাসিক ও শিল্পকারখানার সুরক্ষা নিশ্চিত করবে। একই সাথে নকল ক্যাবলের দৌরাত্ম্য রুখতে অংশীদারদের সহযোগিতা কামনা ও দেশের বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়নে নিরাপদ সেবারঅঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা