মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আলোচনায় ‘কসম’

প্রতিবেদকের নাম

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির রসায়ন বরাবরই পর্দায় সাদরে গ্রহণ করেন দর্শকরা। সম্প্রতি এই জুটি জটিল এক প্রেমের গল্প নিয়ে আলোচনায় উঠে এসেছেন।

গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠেছে চরমে।

সিএমভি’র ব্যানারে প্রকাশিত ‘কসম’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। তিনি বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সেজন্যই হয় তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’

গেল ৩ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কসম’। নাটকটি প্রকাশের পর ৬ দিনে ভিউ অতিক্রম করেছে ৬০ লাখের ঘর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা