রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

নিজ বাসা থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পদযাত্রার ঘোষণা দিয়েছে পিটিআই। এই বড় কর্মসূচির আগেই লাহোর থেকে তার বোনকে গ্রেপ্তার করা হলো।

লাহোর জেলা প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, আলিমা খানকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন দাবি করেছে, জনসমক্ষে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ পদযাত্রার পরিকল্পনা করেছে পিটিআই। এর আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পদযাত্রা ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি এই গ্রেপ্তারকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের পদযাত্রা নিয়ে সরকারের ভয় ও আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে। এই গ্রেপ্তার তারই প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা