বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঈদে চমকে দেবে ‘গোলাপীর গল্প’

প্রতিবেদকের নাম

প্রেম অথবা বিরহের গল্প তো অনেকই দেখেছে দর্শক। তবে এবারের গল্পটি সব ছাপিয়ে আলাদা হতে যাচ্ছে। বাংলাদেশ তথা টিভি নাটকে এমন নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা।

এমনই এক নারী প্রধান সাসপেন্সে ভরা গল্পের নাটক ‌‘গোলাপী’। নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। আর এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। যাকে একাধারে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই নাটকে।

‘গোলাপী’র নায়ক বা ভিলেন চরিত্রে এই নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন হিট ডিরেক্টর রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।

সদ্য শুটিং শেষ হওয়া সিএমভির ব্যানারে নির্মিতব্য এই নাটকটি রয়েছে এখন সম্পাদনার টেবিলে। মুক্তি পাবে ঈদ উৎসবে।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বেশ আশাবাদী। কারণ, চিত্রনাট্যের ‘গোলাপী’ চরিত্রটি যে কোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।

নির্মাতার মতে, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। সবমিলিয়ে এই নাটকটি হতে যাচ্ছে আসছে ঈদের অন্যতম গল্প।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হচ্ছে সিনেমার আদলে নাটক। যা দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। আসছে ঈদ উৎসবে ‘গোলাপী’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা