বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কারাগারে রাজপাল যাদব

প্রতিবেদকের নাম

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত জেলহাজতে যেতে হলো এই কমেডিয়ানকে। ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে দীর্ঘ সময়েও সেই অর্থ পরিশোধ করতে না পারায় সুদে-আসলে বর্তমানে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি রুপিতে।

এই বিশাল অংকের অর্থ পরিশোধের জন্য গত ৪ ফেব্রুয়ারি রাজপালকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। তবে রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ বেছে নেন এবং দেনা পরিশোধের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন।

কিন্তু রাজপালের সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ। আদালত সাফ জানিয়ে দেন, সময় বাড়ানোর পক্ষে কোনো যুৎসই আইনি যুক্তি নেই। আদালতের এই কঠোর অবস্থানের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজপাল যাদব। পর্দার এই হাসির রাজা বাস্তবে এখন কঠিন এক আইনি লড়াইয়ের মুখোমুখি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা