মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক দোকান

প্রতিবেদকের নাম

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে খুলনার বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযান চালিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। রোববারের (১৮ অক্টোবর) এই অভিযানে শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার বেলা ১১টায় শিববাড়ি মোড় থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমে শিববাড়ি মোড় এলাকার ফুটপাতের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার পর অভিযানটি সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় ও এর আশপাশের এলাকায় পরিচালিত হয়।

অভিযান চলাকালে দোকান ভাঙার প্রতিবাদে কিছু স্থানে দোকানিদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। ফুটপাতের অবৈধ দোকানপাট রক্ষায় দোকানিরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তি ও হাতাহাতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।

এদিকে ফুটপাতের পাশাপাশি বিভিন্ন নির্মাণাধীন ভবনের মালিকরা ফুটপাতের ওপর ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্টদের আর্থিক জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান বলেন, “নগরীর ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন এলাকার সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

উল্লেখ্য, কেসিসির এই নিয়মিত অভিযানের মাধ্যমে জনদুর্ভোগ কমবে বলে মনে করছেন সচেতন নগরবাসী, তবে উচ্ছেদকৃত ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সে বিষয়ে স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা