বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘জখম’ ১ দিনেই দেখেছে ৪০ লাখ দর্শক!

প্রতিবেদকের নাম

গ্রামের মধ্যবিত্ত ঘরের সাদামাটা মেয়ে রাইসা। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে সহজে মিশতে পারে না সে। অপরদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা-বাবা, ছোট ভাই-বোন সবাই খুবই মিশুক। বিপরীত মেরুর মেয়েটি ও ছেলেটি একবিন্দুতে এসে মিলে যায় ভালোবাসার হাওয়ায়। প্রতিশোধের গল্পে নির্মিত ‘জখম’ নাটকটি মাত্র ১ দিনেই দেখেছে ৪০ লাখেরও বেশি দর্শক, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে ইতিবাচক সব মন্তব্য!

ইউটিউবে মন্তব্যের ঘরে একজন দর্শক নিজের অভিব্যক্তি প্রকাশ করে লিখেছেন, ‘খুব শক্তিশালী উপস্থাপনা। এই ধরনের গল্প সমাজের অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’

আরেকজনের কথায়, ‘হাজারো ধর্ষিতা নারী জীবনের সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ।’

অভিনেতার প্রশংসা করে এক তরুণী লিখেছেন, ‘এটা কি ছিল! বেস্ট। তৌসিফের অভিনয়ে ফিদা!’

ইমরাউল রাফাতের পরিচালনায় ‘জখম’ নাটকে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

পরিচালকের কথায়, ‘এটি মূলত প্রতিশোধের গল্প। ধর্ষণের শিকার হওয়া নারীদের সমাজে কীভাবে দেখা হয় এবং অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিশোধ নিয়েই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা। ১ দিনে চল্লিশ লাখেরও বেশি দর্শক দেখেছেন নাটকটি। এ থেকেই বোঝা যায় সবাই কাজটিকে পছন্দ করছেন।’

‘জখম’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইসরাত অতিথি প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা