বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র

প্রতিবেদকের নাম

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের শুরুতে৬ মিনিটে গোল করে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। মিখাল সাদিলেকের করা গোলেই এগিয়ে রয়েছে এখন পর্যন্ত চেক প্রজাতন্ত্র। এই পরাজয় বহাল তাকলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ কঠিন হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার জন্য।

চেক প্রজাতন্ত্র শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং তার ফলও পেয়েছে দ্রুত। ডান প্রান্ত থেকে নেওয়া একটি লম্বা থ্রো থেকে আক্রমণের সূচনা হয়। বল নিয়ন্ত্রণে নেওয়ার পর আদাম হ্লোজেক ডি-বক্সে পাস বাড়ান। সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাস আদান-প্রদানের পর নিচু শটে জাল খুঁজে নেন সাদিলেক। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত দ্রুততম গোল।

দক্ষিণ কোরিয়ার কাছে আগের ম্যাচে ২-১ গোলে হারের পর নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে চেক প্রজাতন্ত্র। মূল একাদশ থেকে বাদ পড়েছেন টমাস সুচেকসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড়। তাদের পরিবর্তে সুযোগ পাওয়া হোলেশ, সাদিলেক, দারিদা, চের্ভ ও হ্লোজেককে নিয়ে নতুনভাবে সাজানো দল শুরু থেকেই ইতিবাচক ফুটবল উপহার দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা