সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ধানমন্ডি ৩২’-নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার অর্নব কারাগারে

প্রতিবেদকের নাম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার যুবক অর্নব দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আজ সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর থেকে অর্নব দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। গ্রেপ্তার ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে এ আসামি জড়িত রয়েছে মর্মে প্রকাশ করে। আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি ও নাম ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনাসহ পুনরায় সন্ত্রাসবিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাস্থায়, মামলার সুষ্ঠ তদন্তসহ ন্যায় বিচারের স্বার্থে তদন্ত কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক আটক রাখা একান্ত প্রয়োজন। মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে আসামিকে পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে।

অর্নব দাসের পক্ষে আইনজীবী লিটন মিয়া, ডি কে গায়েন টিটোসহ কয়েকজন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায় , আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তারা পরস্পর যোগসাজশ ও সহযোগিতায় সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে মিছিলে সমবেত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন।

ওই ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা