রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নতুন সিজন নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

প্রতিবেদকের নাম

গেল বছর কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয় জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ছয় মাস পর এবার জানা গেল চতুর্থ সিজন নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। আর ইতিমধ্যেই শুরু হয়েছে গানের দৃশ্যধারণের কাজও।

সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে গান পরিবেশন করছেন দুই শিল্পী। যদিও তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কোক স্টুডিও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং হয়েছে। পর্যায়ক্রমে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে।

তবে নতুন সিজনে কোন কোন শিল্পী থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ হবে- সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। সংশ্লিষ্টদের ভাষ্য, খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে, ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল। প্রথম তিন মৌসুমেই মিউজিক কিউরেটরের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজন ও নতুন ধারার উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

বলা দরকার, ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়। দেশীয় লোকগান, আধুনিক সুর ও ভিন্নধর্মী সংগীত উপস্থাপনার কারণে অল্প সময়েই এটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা