রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের বেনজীরকে শিগগির দেশে ফিরিয়ে আনবে সরকার: শামা ওবায়েদ হত্যা মামলায় আত্মসমর্পণ করে নারী আসামি কারাগারে প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর নিরাপদ অভিবাসন নিশ্চিতে ৫ বছরের জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার ড্যাফোডিলে বাংলাদেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স হত্যা মামলায় ছাত্রশ‌ক্তির নেতা গ্রেপ্তার হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

প্রতিবেদকের নাম

দেশের কর্পোরেট ও এফএমসিজি (FMCG) খাতের খ্যাতনামা ব্যবসায়ী নির্বাহী সৈয়দ আলমগীর ‘নর্দান এডুকেশন গ্রুপ’ এবং ‘প্রাসাদ গ্রুপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন।

প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে বিপণন, ব্র্যান্ড ব্যবস্থাপনা ও নেতৃত্বের জন্য পরিচিত সৈয়দ আলমগীর বিশেষ করে এফএমসিজি খাতে ‘হালাল’ ধারণাকে বিপণন কৌশল হিসেবে প্রতিষ্ঠার জন্য পথিকৃৎ হিসেবে বিবেচিত হন।

তার উদ্ভাবনী কেস স্টাডি বিশ্বখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলারের ‘প্রিন্সিপালস অব মার্কেটিং’ বইয়ে স্থান পেয়েছে এবং ২০১৯ সালে তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে ‘দ্য মার্কেটিং সুপারস্টার’ সম্মাননা অর্জন করেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ শেষ করে মে অ্যান্ড বেকার (বর্তমানে সানোফি)-এ কর্মজীবন শুরু করা এই প্রবীণ নির্বাহী পরবর্তীতে যমুনা গ্রুপে ‘অ্যারোমেটিক’ সাবান ও ‘পেগাসাস’ জুতার সাফল্য এবং এসিআই লিমিটেডে নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এসিআই সল্ট ও পিওরসহ ১৭টি নতুন ব্র্যান্ড চালুর মাধ্যমে ব্যবসায়ে অভাবনীয় প্রবৃদ্ধি আনেন।

পেশাগত জীবনের বাইরেও বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করা সৈয়দ আলমগীর ব্যক্তিগত জীবনে সালমা আলমগীরের স্বামী এবং তিন কন্যাসন্তানের জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা