রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্রন্টলাইন কর্মীদের ডিজিটাল স্বাস্থ্যসেবায় গ্রামীণফোন ও গ্রামীণ হেলথটেকের যৌথ উদ্যোগ

প্রতিবেদকের নাম

গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের জন্য ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালুর লক্ষ্যে গ্রামীণফোন ও গ্রামীণ হেলথটেক লিমিটেড (জিএইচএল)-এর মধ্যে এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেকের চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ফ্রন্টলাইন কর্মীরা সারা বছর দিনরাত ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ডিজিটাল প্রেসক্রিপশন গ্রহণের সুবিধা পাবেন। এছাড়া স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে ল্যাব টেস্টে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং অনলাইনে ওষুধ কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় মিলবে। অনুষ্ঠানে জিএইচএলের সিবিটিও অ্যাপ, ওয়েব ও আইভিআর চ্যানেলের মাধ্যমে অ্যাপটির ব্যবহার ও তাৎক্ষণিক সুবিধার ডিজিটাল প্রদর্শন পরিচালনা করেন।

গ্রামীণফোনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত ফ্রন্টলাইন কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কোম্পানির চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান। অন্যদিকে গ্রামীণ হেলথটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমদ আরমান সিদ্দিকী উল্লেখ করেন যে, এই পার্টনারশিপের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবাকে মাঠপর্যায়ের কর্মীদের দোড়গোড়ায় সহজলভ্য ও সাশ্রয়ী উপায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা