বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশ্বকাপে টিকে থাকতে মিশরকে হারাতে হবে ইরানের

প্রতিবেদকের নাম

বিশ্বকাপে জি’ গ্রুপে নকআউটে টিকে থাকতে হলে ইরানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই শক্তিশালী মিশরের বিপক্ষে জয় পেতে হবে। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইরান। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মোহামেদ সালাহদের মিশর।

এদিকে বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচের দুদিন আগে ইরান স্কোয়াড যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে এই শিথিলের সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে- আগামী শনিবার সকালে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই, অর্থাৎ ওইদিনই ইরান দলকে আমেরিকা ত্যাগ করতে হবে।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা। আগামী শনিবার সকালে মিসরের বিপক্ষে ম্যাচটি ইরানের জন্য নকআউটে যাওয়ার লড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা