মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা? প্রকাশ হলো পূর্ণ তালিকা

স্পোর্টস ডেস্ক:

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা ও সূচি প্রকাশ অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে দুই গ্রুপের দলগুলো।

একই সঙ্গে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়া।

বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ষষ্ঠ দল হিসেবে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল, যেটি এখনো নির্ধারিত হয়নি।

অন্যদিকে ‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপেও থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে জোহানেসবার্গে।

🏏 ২০২৭ বিশ্বকাপের গ্রুপ

গ্রুপ ‘এ’
🇮🇳 ভারত
🇵🇰 পাকিস্তান
🇦🇺 অস্ট্রেলিয়া
🇦🇫 আফগানিস্তান
🇿🇼 জিম্বাবুয়ে
🔸 বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল

গ্রুপ ‘বি’
🇧🇩 বাংলাদেশ
🇿🇦 দক্ষিণ আফ্রিকা
🇳🇿 নিউজিল্যান্ড
🏴 ইংল্যান্ড
🇱🇰 শ্রীলঙ্কা
🔸 বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা