বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, রেফারি ফিমেল!

প্রতিবেদকের নাম

ফুটবল বিশ্বকাপ আসলেই পুরো দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা- এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত হয়ে যায়। দুই দলের সমর্থকদের নিয়ে ‘ব্যাটারির গলি’তে ফুটবল খেলার ছক কষছেন ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। আর সেই উন্মাদনার আভাস দিলেন আজ মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে।

এক পোস্টে অমি লিখেছেন, ‘ব্যাটারির গলিতে যদি একটা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হতো, কেমন হতো? আর যদি রেফারি হতো একজন ফিমেল?’

অমির পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যাটারির গলির ও ফিমেল নাটকের গ্যাংদের নিয়ে নতুন কোনো ফিকশনের পরিকল্পনা করছেন কি নির্মাতা? তার ওপর ম্যাচের রেফারি যদি হন একজন নারী, তবে সেই মাঠের নাটকীয়তা যে এক ভিন্ন মাত্রা পাবে, তা বেশ ভালোই আঁচ করতে পারছেন দর্শকরা।

পর্দায় এমন কোনো ফুটবল ম্যাচ দেখা যাবে কি না, তা জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে রহস্য জিয়েই রাখেন তিনি। এক খুদে বার্তায় অমি বলেন, ‘দেখি। আপাতত অসুস্থ।’

এদিকে, সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার গলার ভেতরে সিস্টের (একধরনের তরলপূর্ণ থলি বা ফোস্কা) উপস্থিতি শনাক্ত করেছেন। গলার সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে কথা বলতে পারছেন না তিনি। সুস্থ হয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা