বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে হ্যারি কেইনের নতুন রেকর্ড

প্রতিবেদকের নাম

বিশ্বকাপে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ের রাতে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ অধিনায়ক। একই ম্যাচে তিনি স্পর্শ করেছেন তার নিজ দেশের দুই কিংবদন্তি গ্যারি লিনেকার ও ডেভিড বেকহ্যামের ঐতিহাসিক কীর্তিও।

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার মাধ্যমেই মূলত ইতিহাসের নতুন পাতা লেখেন কেইন। অবশ্য তার নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক। তবে লিভাকোভিচ বলটি ঠেকিয়েছিলেন লাইনের আগে এসে। এতেই পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

সেবার আর কোনো ভুল করেনি কেইন। বিশ্ব মঞ্চে পেনাল্টি থেকে করে ফেলেন নিজের ৫ম গোল। আর এতেই পেনাল্টি থেকে ৪টি গোল করা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে এই বিভাগে এককভাবে নতুন রাজা বনে যান বায়ার্ন মিউনিখের এই তারকা ফরোয়ার্ড।

এদিকে ক্রোয়েশিয়া প্রথমে মার্টিন বাটুরিনার গোলে সমতায় ফিরলেও বেশি সময় তাদের স্বস্তিতে থাকতে দেননি ইংলিশ অধিনায়ক। ডেকলান রাইসের মাপা কর্নার থেকে এক বুলেট হেডে লক্ষ্যভেদ করে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন কেইন।

এই গোলের সুবাদে এবার বিশ্বকাপে থ্রি-লায়ন্সদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করা কিংবদন্তি গ্যারি লিনেকারের পাশে নিজের নাম লেখালেন তিনি। লিনেকার যেখানে ১৯৮৬ ও ১৯৯০ এই দুই আসরে ১০ গোল করেছিলেন, কেইনের সামনে এখন সুযোগ তাকেও ছাড়িয়ে যাওয়ার। বিশ্বমঞ্চে পা রাখার আগেই প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া এক বিবৃতিতে কেইন বলেছিলেন, “ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকার অবিশ্বাস্য একজন স্ট্রাইকার ছিলেন, বিশ্বকাপে ওনার ১০ গোলের কীর্তি ছোঁয়া সত্যিই দারুণ এক অনুভূতি।” সেই কীর্তিতে কেইন ভাগ বসালেন আসরের প্রথম ম্যাচেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা