বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে মাকে জড়িয়ে ধরলেন বার্নহ্যাম

প্রতিবেদকের নাম

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হয় যুক্তরাজ্য। প্রথম ভাষণ দেওয়ার আগে নিজের মা আইলিন বার্নহ্যামকে জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে।

এর আগে দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম জানান, আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ায় তার বাবা রয় বার্নহ্যাম জানেন না যে, তার ছেলে এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে মা ও ভাইদের সঙ্গে নিয়ে পরিচর্যাকেন্দ্রে গিয়ে বাবার সঙ্গে দেখা করেন বার্নহ্যাম। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বার্নহ্যাম বলেন, ‘এটি আমাদের পুরো পরিবারের অর্জন। যদিও বাবা জানেন না আমি প্রধানমন্ত্রী হয়েছি, তবুও আমার মনে হয় আমরা যেন একসঙ্গেই এই অর্জন করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা