বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও ঘনিষ্ঠ যোগাযোগে একমত ঢাকা-দিল্লি। বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, বুধবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আমরা মতবিনিময় করেছি। নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি। এদিন বিকালে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।