মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের ও বাংলাদেশের: মাহদী আমিন

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্র ও বাংলাদেশের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। দলটির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। এটি গণমানুষের দল, তৃণমূলের দল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন; যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’

ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তাতে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘আগামী সরকার রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করবে। আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার নিশ্চিত করবে। দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রায় অনেক গুম, খুন, হামলা-মামলা, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই অভ্যুত্থানের অনেক শহিদের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হবে। আমাদের নেতা শহিদদের মায়েদের প্রত্যাশা পূরণ করবেন।’

মাহদী আমিন বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমস্যার সমাধান করবে বিএনপি। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট রাখবে– এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা