মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সংরক্ষিত নারী আসনে দল মূল্যায়ন করবে প্রত্যাশা মেহেরুন্নেসার

প্রতিবেদকের নাম

সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেসা হক।

তিনি বলেন, দীর্ঘ দুই দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পল্লবী–মিরপুর অঞ্চলের জনগণের সেবা করে আসছেন। চারবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, দলীয় আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে তিনি সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও বিভিন্ন চাপ সত্ত্বেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি।

মেহেরুন্নেসা হক অভিযোগ করেন, তাঁর পরিবারও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে; তাঁর ছেলে তৎকালীন যুবদল কেন্দ্রীয় নেতা ডা. নয়ন বাঙালি হামলার শিকার হন এবং তাঁর বাসভবনে একাধিকবার ভাঙচুর চালানো হয়। তবুও দল ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি অটল ছিলেন এবং নেতৃত্বের প্রতি আস্থা ও আনুগত্য বজায় রেখেছেন।

তিনি আশাবাদ জানিয়ে বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করে দল সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। জাতীয় সংসদে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি নারীর ক্ষমতায়ন, নগর উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে চান।

তিনি দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল যে সিদ্ধান্তই নেবে তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করবেন এবং অতীতের মতোই দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা