বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাছাইপর্বের শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা শেষ বত্রিশেও ধরে রাখল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ে লড়াই ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে সিশেলসকে ৪-২ ব্যবধানে বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট-পর্বে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা।

বুধবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৪০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করে। বাংলাদেশের হয়ে ২৮তম মিনিটে জালের দেখা পান রাতুল। তার গোলে এগিয়ে যাওয়ার পর নির্ধারিত সময়ের বাকি অংশে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে সিশেলসকে পেছনে ফেলে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এ নিয়ে এবারের আসরে ছয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। প্রতিযোগিতার শুরুতে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।

পরের ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হলেও ফিজির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এবার সিশেলসকে টাইব্রেকারে হারিয়ে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল তরুণ ফুটবলাররা।রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা