বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস চট্টগ্রামের হালিশহরে মি.ডিআইওয়াই-এর আউটলেট উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের খেলা দেখাতে পাশে থাকতে চায় বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন বিধান, আরও ২ মামলা দায়ের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ইআইবির সঙ্গে লুক্সেমবার্গে বৈঠক বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ২০২৭ সালে সিলেবাস ও কারিকুলামে অনেকখানি পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম

দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৮ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যু হয়েছে ৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৬৮ শিশুর। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা