সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

২৫ বছর পূর্তিতে নেমেসিসের কনসার্ট

প্রতিবেদকের নাম

গানে গানে ২৫ বছরের পথচলা পূর্ণ করেছে জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দীর্ঘ এই মাইলফলক স্পর্শ করতে পেরে উচ্ছ্বসিত নেমেসিস’র সদস্যরা। তাই ব্যান্ডের ২৫ বছর পূর্তিকে কনসার্টের মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আয়োজন করেছে ‘এত দিনের পরেও যে’ শিরোনামে একক কনসার্টের। যেখানে নেমেসিসের বর্তমান লাইনআপসহ পুরোনো সদস্যরাও উপস্থিত থাকবেন।

আগামী ২২ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। নেমেসিস সদস্যরা জানিয়েছেন, ২৫ বছরের এই সংগীতযাত্রা তাদের জন্য যেমন গর্বের, তেমনি শ্রোতাদের ভালোবাসাই তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এই কনসার্টে তারা গান ও গল্পের মাধ্যমে পুরো যাত্রাকে নতুন করে তুলে ধরবেন।

কনসার্টের ফাঁকে ফাঁকে গানগুলোর পেছনের গল্পও দর্শকদের সঙ্গে শেয়ার করবেন ব্যান্ড সদস্যরা। পাশাপাশি পুরোনো ও নতুন গানের সমন্বয়ে সাজানো হবে পুরো পরিবেশনা।

এ আয়োজনে অতিথি শিল্পীরাও গান পরিবেশন করবেন বলে জানা গেছে। সব মিলিয়ে ‘এত দিনের পরেও যে’ কনসার্টটি দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে কয়েকজন তরুণ সংগীতপ্রেমীর হাত ধরে শুরু হয় এই ব্যান্ডের যাত্রা, যা পরবর্তীতে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে নেমেসিস নামে পরিচিতি পায়। ২০০৫ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মাধ্যমে ব্যান্ডটি ব্যাপক পরিচিতি লাভ করে।

পরবর্তীতে ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’সহ একাধিক জনপ্রিয় অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে ব্যান্ড দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা