বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালাতে পারবে ইরান: আইআরজিসি

প্রতিবেদকের নাম

ইরান বর্তমান গতিতে যুদ্ধ আরও ‘অন্তত’ ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি।

রোববার (৮ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।

আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই ‘তীব্র যুদ্ধ’ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’

নাইনি বলেন, ‘ইরান এখন পর্যন্ত ‘‘প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের’’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনে ‘‘উন্নত এবং কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’’ ব্যবহার করবে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এ বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘‘শয়তানি সাম্রাজ্য’’ গুঁড়িয়ে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা