বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিল্পীদের রেষারেষি-দ্বন্দ্ব, সতর্ক করল অভিনয়শিল্পী সংঘ

প্রতিবেদকের নাম

বর্তমান সময়ে ব্যক্তিগত রেষারেষি বা দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। এই পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’।

আজ বুধবার অভিনয়শিল্পী সংঘের সভাপিত আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একই সংগঠন কিংবা অন্য সংগঠনের কোনো সদস্যের সঙ্গে যদি মতভেদ সৃষ্টি হয়, তা সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে প্রচার না করে সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত করার বার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একজন পেশাজীবী হিসেবে স্ব-সংগঠনের অথবা অন্যান্য বন্ধু প্রতিম সংগঠনসমূহের কোনো সদস্যের সাথে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে, উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।’

সাংগঠনিক কাঠামো ও আলোচনার মাধ্যমে যেকোনো জটিলতা সমাধান করা সম্ভব- এমনটা উল্লেখ করে বলা হয়, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্যদিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।’

সবশেষে বলা হয়, ‘অতএব, উল্লেখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা