বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঘুষ চাওয়াসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব কর্মকাণ্ড অনুসন্ধানে কমিটি

প্রতিবেদকের নাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দিতে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার পর এ ঘটনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এ পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আজকেই আমরা পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছি। এই কমিটিতে প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ রয়েছেন।’

তিনি বলেন, ‘আগামীকাল দুপুর সাড়ে ১২টায় আমাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা ঘুষ চাওয়ার ঘটনাসহ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব বিষয় খতিয়ে দেখব। প্রথম বৈঠকে আমাদের কর্মপরিকল্পনা ঠিক হবে।’

এর আগে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে একজন আসামির জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসার পর আজ দুপুরে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, বিষয়টি তারা তদন্ত করবেন।শুধু এই বিষয় নয়, এই ট্রাইব্যুনাল পুনর্গঠন (২০২৪ সালের ৫ আগস্টের পর) হওয়ার পর সব বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করে দেখবেন বলে জানান আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা