আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেই এ তথ্য নিশ্চিত করেন তাজুল ইসলাম।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাজুল ইসলাম লেখেন, ‘আব্বা জীবন সফর সমাপ্ত করে তাঁর স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাই।’