বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সংসদ ও রাষ্ট্র অকার্যকরের পথে হাঁটল জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

প্রতিবেদকের নাম

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে জামায়াতে ইসলামী ও এনসিপি হাঁটল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:

বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করার প্রস্তাব ছিলো জামায়াতে ইসলামীর। এবং তার হাতে শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা। এমনকি জামায়াত ও এনসিপির চাপে তাকে দিয়ে বেশকিছু অধ্যাদেশও জারি করিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা দান করে গেছেন নাহিদ ইসলামরা। তাদের এই ভুলের খেসারত বিএনপিকে দিয়ে দেওয়ানোর চাপ থাকতেই পারে। কিন্তু সেটা পরিমিতভাবে।

গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে হাটলো জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা আওয়ামীলীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে ( যদিও ভোটের সময় নরম অবস্থানে ছিলো), কিন্তু তাদের এই হটকারিতার জন্যই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা