বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল

প্রতিবেদকের নাম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সংস্কার চায় না বলে একটি ভিভ্রান্ত ছাড়ানো হচ্ছে।আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করতে চাই। সরকারদলীয় নেতার অনুমতিক্রমে আমি এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি— সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক।’

তিনি আরও বলেন, ‘উক্ত কমিটিতে আমরা সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাব এবং জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই সংসদে উত্থাপন করব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল— সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংশোধনী আনি।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই দায়বদ্ধ। তাই আলাপ-আলোচনার মাধ্যমেই আমরা একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চাই।’

রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা ও আইনি বৈধতা নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরও রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কীভাবে? যেই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ লিগ্যাল ল্যাঙ্গুয়েজে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (Void ab initio) বা সূচনা থেকেই অবৈধ। এই আদেশটি রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে সংসদের প্রথম দিনে উপস্থাপন করা হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা