শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা ‘মেসি শুয়ে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন পিডব্লিউডিতে’ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

প্রতিবেদকের নাম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাব-এর নির্বাহী কমিটির সঙ্গে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাদ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখতে হবে। গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন, এ বছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সংগঠনের পক্ষে কিছু দাবীও উপস্থাপন করেন তিনি।

ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবীসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে বিধিবহির্ভূত কোনো কাজ করবেন না বলেও জানান তিনি।

এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা