মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ! প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে এমপি হোস্টেলের ২০৩ নম্বর ফ্ল্যাটটি কার, জানা গেল গুলশানে আওয়ামী লীগের মিছিল, রিমান্ড শেষে কারাগারে ২৪ নেতাকর্মী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টেকনাফ উপকূলে সাগরে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত

প্রতিবেদকের নাম

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শনিবার ও রোববার সকালে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোডেক সংস্থার টেকনাফ -উখিয়ার দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী।

‎‎তিনি জানান,কোডেক পরিচালিতকমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় দুই দিনে উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারী থেকে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।

‎‎তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশে সামুদ্রিক মা কাছিমের ডিম সংগ্রহ করে সাগর অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৪৬৯টি কাছিমের বাচ্চা সফলভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে।

‎‎বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর জানান, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা এবং বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা