বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নৌপথে যাত্রী নিরাপত্তায় মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

প্রতিবেদকের নাম

 

নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় জরুরি কিছু দিকনির্দেশনা জারি করেছে। একই সঙ্গে নৌযাত্রায় দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রথম নির্দেশনায় বলা হয়েছে, নৌপথে চলাচলকারী যাত্রীগণ কোনো জরুরি প্রয়োজনে বা সেবা সংক্রান্ত বিষয়ে সহায়তা পেতে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

দ্বিতীয় নির্দেশনায় নৌযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে— নৌকা বা ট্রলার থেকে কোনো অবস্থাতেই লঞ্চে ওঠানামা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাত্রার নিরাপত্তা নিশ্চিত হবে।

তৃতীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে— নৌযানে ওঠানামার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সকল যাত্রীকে অবশ্যই বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠতে হবে।

যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা প্রতিরোধে নৌপরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা