রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রেললাইনে আটকে গেল গরুবাহী পিকআপ, সজোরে ট্রেনের ধাক্কা

প্রতিবেদকের নাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপে থাকা কোরবানির একটি গরুর মৃত্যু হয়েছে এবং চালক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরুবাহী পিকআপ লেভেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক ও সঙ্গে থাকা লোকজন দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকআপ চালক শান্ত মিয়া (২৩) আহত হয়েছেন। তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সরিয়ে নেওয়ার পর অন্তত ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা