বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

চকলেট ডে আজ , মিষ্টি উপহারে শুরু হোক নতুন সম্পর্কের শুরু

ডেস্ক রিপোর্ট :

চলতি সপ্তাহে বিশ্বজুড়ে চলছে ভালোবাসার মৌসুম। রোজ ডে ও প্রপোজ ডের পর আজ (৯ ফেব্রুয়ারি) উদযাপিত হচ্ছে চকলেট ডে। 

সম্পর্ককে আরও মধুর করতে ভ্যালেন্টাইন সপ্তাহের এই বিশেষ দিনে প্রিয়জনকে একটি চকলেট উপহার দিয়ে হৃদয়ের কথা জানানোর এটিই সেরা সময়।

ভিক্টোরিয়ার যুগে চকলেট প্রেমিক-প্রেমিকার মধ্যে উপহার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপ ও আমেরিকায় ভালোবাসা জানানোর অন্যতম উপহার ছিলো এটি। এদিকে গবেষণাতেও দেখা গেছে, চকলেটের স্বাদ মনের কষ্ট ভোলাতে সাহায্য করে। সেই সঙ্গে আনন্দের অনুভূতিও বাড়ায়।

এ ছাড়া ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সবার মধ্যে দূরত্ব কমাতেই যেন এ দিবসের সৃষ্টি। তাই সব বয়সী মানুষের কাছে এটি জনপ্রিয়তা পেয়েছে।

তবে যারা সিঙ্গেল আছেন তারা হতাশ হবেন না। কারণ দিবসটি প্রেমিক-প্রেমিকাদের জন্য হলেও আজকের দিনে নিজে কিনে দিতে পারেন চকলেট। কারণ চকলেট খাওয়ার জন্য কাপল পাওয়ার প্রয়োজন নেই। তাই সুযোগ পেলেই কিনে খেয়ে নিতে পারেন চকলেট।

ইতিহাস বলে, ১৯৫০ সাল থেকে জাপানে ভ্যালেন্টাইনস ডে’তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক চকলেট প্রস্তুতকারী কোম্পানির হাত ধরে। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকলেট উপহার দেন পুরুষদের। এভাবেই শুরু হল চকোলেট ডের পথচলা। যা উনিশ শতক পার করে একুশ শতকেও সমান জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা