মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রেমের টানে শরীয়তপুরে এসে বিয়ে করলেন দুবাইয়ের যুবক

প্রতিবেদকের নাম

প্রেমের টানে সুদূর দুবাই থেকে শরীয়তপুরে এসে সুবর্ণা নামের এক তরুণীকে বিয়ে করেছেন দুবাইয়ের যুবক সলেমান। আজ সোমবার শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে আয়োজন করা হয় জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান।

সুবর্ণার পরিবার সূত্রে জানা যায়, ফারুক খানের মেয়ে সুবর্ণার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল দুবাইয়ের যুবক সলেমানের। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার দিবাগত রাতে গায়ে হলুদের অনুষ্ঠান এবং সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে কনের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিয়ে উপলক্ষে দুই পরিবারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়রা বলেন, ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার গল্প সাধারণত সংবাদমাধ্যমে দেখা যায়। তবে নিজেদের এলাকায় এমন একটি বিয়ে প্রত্যক্ষ করতে পেরে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা