বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস চট্টগ্রামের হালিশহরে মি.ডিআইওয়াই-এর আউটলেট উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের খেলা দেখাতে পাশে থাকতে চায় বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন বিধান, আরও ২ মামলা দায়ের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ইআইবির সঙ্গে লুক্সেমবার্গে বৈঠক বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ২০২৭ সালে সিলেবাস ও কারিকুলামে অনেকখানি পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

চট্টগ্রামের হালিশহরে মি.ডিআইওয়াই-এর আউটলেট উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

প্রতিবেদকের নাম

দশটি প্রধান ক্যাটাগরিতে ১০ হাজারেরও বেশি পণ্যের বিশাল সমাহার নিয়ে ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে সেরা কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রস্তুত মালয়েশিয়ার জনপ্রিয় হোম ইমপ্রুভমেন্ট রিটেল চেইন ব্র্যান্ড মি.ডিআইওয়াই (MR.DIY)।

আজ বুধবার বাংলাদেশে তাদের ১৬তম শাখার আনুষ্ঠানিক শুভ ধনউদ্বো ঘোষণা করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা হালিশহরের এনজেএইচ টাওয়ারে এই আধুনিক আউটলেটটি চালু করা হয়েছে, যা চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা এবং দেশজুড়ে তাদের খুচরা ব্যবসা সম্প্রসারণের একটি বড় মাইলফলক।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মর্যাদা ও উৎসবমুখর আবহ যোগ করে।

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মি.ডিআইওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্টোরটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মি.ডিআইওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন।

উদ্বোধনকালে মি. ডিআইওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী বলেন, ‘হালিশহরের মতো একটি সম্ভাবনাময় ও গতিশীল এলাকায় আমাদের নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ বাজারে আমাদের ধারাবাহিক সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া আমরা সবসময় আমাদের মূল প্রতিজ্ঞা— ‘সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু’ বজায় রাখতে বদ্ধপরিকর।

বিশাল পরিসরে সাজানো হালিশহরের এই নতুন স্টোরটিতে পুরো পরিবারের সবার প্রয়োজনীয় চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজারেরও বেশি পণ্যের সমাহার ঘটানো হয়েছে ।ক্রেতারা একই ছাদের নিচে পাবেন ১০টি প্রধান ক্যাটাগরির পণ্য, যার মধ্যে রয়েছে— গৃহস্থালি সামগ্রী (হাউসহোল্ড), হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহার সামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ, এবং জুয়েলারি ও কসমেটিকস।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার ও ক্যাম্পেইন: নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে আগামী ১১ থেকে ১৩ জুন, ২০২৬ পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ উপহার ও আকর্ষণীয় ক্যাম্পেইনের ব্যবস্থা রাখা হয়েছে, যেকোনো ক্রেতা একক রসিদে ১ হাজার ৫০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই উপহার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় মিঃ ডি আই ওয়াই ছাতা। এ ছাড়াও ক্রেতাদের জন্য থাকছে মি.ডিআইওয়াই টপ ফ্যান ক্যাম্পেইন’-এ \ অংশ নিয়ে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ। মি.ডিআইওয়াই-এর পথচলা: ২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা এমআর.ডিআইওয়াই গ্রুপ বর্তমানে বিশ্বজুড়ে ৫ হাজার ৫০০-রও বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্যতম প্রধান বাজারসমূহ— যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন এবং দক্ষিণ আফ্রিকায় ব্র্যান্ডটি সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।

বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালুর মাধ্যমে মি.ডিআইওয়াই-এর যাত্রা শুরু হয়। এরপর অত্যন্ত দ্রুততার সঙ্গে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহ, মিরপুর-১২ এবং রাপা প্লাজায় আউটলেট চালুর পর এবার হালিশহরে নতুন শাখা। উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের প্রতিটি পরিবারে সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল।

মি.ডিআইওয়াই বাংলাদেশ সম্পর্কে:

মি.ডিআইওয়াই এশিয়ার বৃহত্তম হোম ইমপ্রুভমেন্ট রিটেল ব্র্যান্ড, যা ক্রেতাদের জীবনমান উন্নয়নে সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় ও মানসম্মত পণ্য সরবরাহ করতে নিবেদিত বিশ্বব্যাপী ৫ হাজার ৫০০-রও বেশি স্টোরের মাধ্যমে লাখো মানুষের দৈনন্দিন এবং গৃহস্থালি চাহিদার ওয়ান-স্টপ শপিং সলিউশন নিশ্চিত করছে এই প্রতিষ্ঠানটি।

অফিসিয়াল ডিজিটাল চ্যানেলসমূহ:

🌐 Website: www.mrdiy.com/bd

📘 Facebook: MR.DIY Bangladesh

📸 Instagram: @mrdiy.bangladesh

🔗 LinkedIn: MR.DIY Bangladesh

🎵 TikTok: @mrdiy.bangladesh

▶️ YouTube: MR.DIY Bangladesh


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা