বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস চট্টগ্রামের হালিশহরে মি.ডিআইওয়াই-এর আউটলেট উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের খেলা দেখাতে পাশে থাকতে চায় বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন বিধান, আরও ২ মামলা দায়ের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ইআইবির সঙ্গে লুক্সেমবার্গে বৈঠক বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ২০২৭ সালে সিলেবাস ও কারিকুলামে অনেকখানি পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিবেদকের নাম

শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হামলায় আমির হোসেন নামে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার গোসাইরহাট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জুয়েল সরদার (২৭) পলাতক রয়েছেন। নিহত আমির হোসেন (৪৫) সরদার ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট ভাই সোহেল সরদারের তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায় মেজ ভাই জুয়েল সরদার। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বড় ভাই আমির হোসেনকে জানানো হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গিয়ে আমির হোসেন জুয়েলকে একটি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন।

ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছুক্ষণ পর একটি কাঠের টুকরা নিয়ে ফিরে এসে পেছন থেকে আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘ছোট ভাই সোহেল আর মেজ ভাই জুয়েলের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। আমার স্বামী তখন রাস্তার পাশে বসে মোবাইল দেখছিলেন। পরে বিষয়টি মীমাংসা করতে গেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ পেছন দিক থেকে এসে কাঠ দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে। তখন আমার স্বামীর শেষবারের মতো একটা কথাই বলেছিল, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নে। আমরা দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচাতে পারিনি।’

গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা