শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র নিবন্ধন নয়, প্রকৃত বিনিয়োগের তথ্য চাই: বিডা চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে শুরু হচ্ছে ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে পুলিশ কর্মকর্তা সাকলায়েন নবায়নযোগ্য জ্বালানিতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন বিশেষজ্ঞরা জাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে আসতে পারেন যারা প্রতারণা ও জালিয়াতি মামলায় কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতারণা ও জালিয়াতি মামলায় কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

প্রতিবেদকের নাম

প্রতারণা ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দিয়েছেন।

আজ এ আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। শুনানিতে তিনি দাবি করেন, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। ​সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী মোবারক হোসেন প্রতিশোধমূলকভাবে এই মামলা করেছেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা বা অর্থ আত্মসাতের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তারা তদন্ত ও বিচার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করবেন।

শুনানি শেষে আদালত আহমেদ জোবায়েরের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তিন আসামি জামিন পান।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গত ১০ মে আদালতে মামলা দায়ের করেন সৈয়দ আসাদুজ্জামান।

আদালত আসামিদের ১৭ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন। তবে তারা আদালতে হাজির না হওয়ায় বুধবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী ও মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা