বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে তিস্তায়, বন্যার শঙ্কা

প্রতিবেদকের নাম

টানা বৃষ্টি ও উজানের নেমে আসা ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়ছে। আজ শনিবার বিকেল ৩টায় পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও হু হু করে পানি বাড়ছে। এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরা জানিয়েছেন, তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে থাকলেও আগামীকাল রোববার বিপদসীমা অতিক্রম করতে পারে। নদীর দুই তীরে ফসলি জমি তলিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এতে নদীর দুই তীর উপচে চরাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। এতে তিস্তা পারের মানুষজন দুশ্চিন্তায় পড়েছেন।

পাউবোর ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী অমিভাত চৌধুরী বলেন, নদীর পানি উচ্চতা বৃদ্ধি ও নদীতীরবর্তী ভাঙন পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা