শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাবার লাশ দাফনে বাধা, দুইবার কবর খুঁড়ল সন্তানরা

প্রতিবেদকের নাম

ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মৃত বাবার লাশ দাফন নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের সন্তানদের বাধার কারণে দুইবার কবর খোঁড়া হলেও দীর্ঘ সময় দাফন বন্ধ থাকার পর পুলিশ এবং এলাকাবাসীর হস্তক্ষেপে অবশেষে বাড়ির উঠানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের জলিল পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেন। বর্তমানে তার দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তির বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে দিয়ে যান। এই বিষয়টিকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।

আজ শনিবার সকালে জলিল পণ্ডিতের মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। এ সময় একপক্ষের সন্তানরা দাফনে বাধা দেন। সেখানে দাফন করতে না পেরে বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়া হয়। কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে লাশ বাড়ির উঠানে রেখে ভাই-বোন ও সন্তানদের মধ্যে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। লাশের সামনে এমন ঘটনায় গ্রামবাসী হতবাক হন।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় কয়েক ঘণ্টা বৈঠক শেষে বিরোধের সাময়িক অবসান হলে বাড়ির উঠানে জানাজা শেষেমরদেহ দাফন করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দাফন সম্পন্ন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা